ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহের ত্রিশালে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।


বুধবার (১০ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের রামপুরে এ দুর্ঘটনা ঘটে।


ফায়ার সার্ভিসের ত্রিশাল স্টেশন অফিসার মো. রিয়াজুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।


নিহতরা হলেন- অটোরিকশা চালক রামপুর গ্রামের আবদুল হেকিমের ছেলে আব্দুস সাত্তার (৪০) ও বাউপুর গ্রামের মো. কলিমউদ্দিন (৭০)। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


স্টেশন অফিসার রিয়াজুদ্দিন বলেন, ত্রিশাল উপজেলা সদর থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে বালিপাড়া যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন।


আহতদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং নিহতদের লাশ থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

ads
ads
ads

Our Facebook Page

↑